সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (২২) উপজেলার নগর মসজিদ উল্লা হাটির গিয়াস উদ্দিনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল থেকে তোফাজ্জলসহ তিনজন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরের দিকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে ওপরের দিকে উঠালে সেটি ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে লেগে যায়। এতে তার পুরো শরীর ঝলসে যায়। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করেছিল তার পরিবার। পরে তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি