সাংবাদিকদের ট্যাক্স পত্রিকার মালিক দেবেন : হাইকোর্ট

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

সাংবাদিকদের ট্যাক্স পত্রিকার মালিক দেবেন : হাইকোর্ট

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সাংবাদিকসহ গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আয়কর দেবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওর্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আখতার হামিদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী দিদারুল আলম দিদার।

 

Manual8 Ad Code

রায় ঘোষণার পর এ তথ্য জানিয়ে দিদার বলেন, সাংবাদিক, প্রেস শ্রমিক ও সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর নবম ওয়েজ বোর্ড অনুসারে প্রতিষ্ঠানের মালিক দেবে। রায়ে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরে যাওয়া বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ডে যে সুপারিশ করেছে তা বহাল থাকবে বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

আইনজীবী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ হয়। ওই ওয়েজ বোর্ডে দেখা যায়, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি যে সুপারিশ করেছে তার শেষে মন্ত্রিসভা কমিটি দুটি শর্ত জুড়ে দিয়েছে। শর্তের মধ্যে ছিল সাংবাদিকদের আয়কর, যার যারটা সে সে দেবেন। আর গ্র্যাচুইটি দুটির স্থলে একটি পাবেন। এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত।

 

Manual4 Ad Code

বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ২০১৮ সালের ২৯ জানুয়ারি ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code