সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সমাবেশে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রসঙ্গত, বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চে সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান। গত ১৮ বছর ধরে এ দুজনই ছিলেন যুব মহিলা লীগের নেতৃত্বে।
Design and developed by ওয়েব হোম বিডি