ফের আ’লীগের সাংগঠনিক সম্পাদক হলেন নাদেল

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

ফের আ’লীগের সাংগঠনিক সম্পাদক হলেন নাদেল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
এবারও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের শফিউল আলম চৌধুরী নাদেল। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা করে। এরআগে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নাদেল প্রথম দফায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।

Manual6 Ad Code

 

তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

Manual8 Ad Code

তাছাড়াও তিনি ক্রীড়াঙ্গনের সাথেও জড়িত। নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। তার আগে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code