আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

Manual6 Ad Code

রোববার (০১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি নবম জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

এদিন রাত সাড়ে ৮টায় গণভবনে দলের বোর্ড সভায় আসন্ন ছয় আসনের উপ নির্বাচনে ৩ আসনে আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। সেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনায় আসা চিত্রনায়িকা মাহিকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দলটি।

Manual1 Ad Code

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক পেতে গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তার এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হয় দেশ জুড়ে।

 

এছাড়া হঠাৎ রাজনীতির মাঠে নেমে সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীতা চাওয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে বিব্রত হয়েছিল তৃণমূল আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীরা দাবি জানিয়েছিল, আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেওয়ার।

 

Manual3 Ad Code

অপরদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিতি হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে মাহি বলেছিলেন, এ নির্বাচনে নৌকার টিকিট পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

 

ছয় আসনের মধ্যে যে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ; রাগেবুল আহসান রিপু (বগুড়া-৬), জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), আব্দু ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। এছাড়া বাকি তিন আসনের মধ্যে; বগুড়া-৪ (জাসদ-ইনু), ঠাকুরগাঁও-৩ (ওয়ার্কার্স পার্টি), ব্রাহ্মণবাড়িয়া-২ (উন্মুক্ত)।

 

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এ ছয় আসনে বিএনপির এমপিরা। এরপর এ আসনগুলোতে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code