আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ করবে না বিএনপি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ করবে না বিএনপি

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের সঙ্গে বিএনপি কোনো সংলাপ করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরাও তো সংলাপের কথা বলিনি। আমরা তো শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে সংলাপ করবো না। কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন না।

 

Manual1 Ad Code

২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেই প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, ওই সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আর কোনো গ্রেফতার (বিএনপি কর্মীদের) হবে না, পুলিশি হয়রানি হবে না, গায়েবি মামলা হবে না। কিন্তু এর তিনদিন পর থেকে আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।

 

Manual7 Ad Code

‘কার সঙ্গে সংলাপ’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এতই যদি সাহস থাকে এবং উন্নয়ন করে থাকেন তাহলে এ মুহূর্তে পদত্যাগ করেন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। সেই নির্বাচনে ক্ষমতায় এলে আমরা মাথা পেতে নেবো।

Manual6 Ad Code

 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ক্ষমতা আসার জন্য বলছি না দেশটাকে বাঁচানোর দায়িত্ব শুধু বিএনপির নয়, বিশেষ করে আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। তারা কথায় কথায় বলে থাকেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে তারা দেশ স্বাধীন করেছেন।

 

আগামী নির্বাচন অনিশ্চিত এবং পরিস্থিতি আরো ভয়াবহ হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত দুটি নির্বাচন তারা করেছেন সম্পূর্ণ একতরফা, তাদের ক্ষমতায় বসানোর জন্য। যত রকমের ভোট জালিয়াতি, যত রকমের কারচুপি, যত রকমের সন্ত্রাস, সেই সন্ত্রাসের মধ্যদিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিয়ে, ভোটার শূন্য রেখে তারা ফলাফল ঘোষণা করে বেআইনিভাবে ক্ষমতায় গেছেন। এখন আবার সামনের নির্বাচন আসছে, এখন তারা দেখছেন জনগণ তাদের সঙ্গে নেই। যদি সত্যিকার অর্থে একটি নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় যেতে পারবে না। এ কারণে তারা যেটা করছেন আগে থেকেই একটা অবস্থা তৈরি করছেন, যে অবস্থার হচ্ছে আমাদের দেশের নির্বাচনের বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না।

 

(সুরমামেইল/কেএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code