ঠাকুরগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

ঠাকুরগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

শনিবার (১ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে জেলা বিএনপি৷

 

Manual4 Ad Code

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও জেলা যুবদলের সভাপতি মুহিবুল্লাহ আবু নুর সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

 

কর্মসূচিতে বক্তার বলেন, রমজান মাসে এ সরকারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। তারা লুটপাট করে আরো ফুলছে আর সাধারণ মানুষ বাজারের চড়া দামে কেনাকাটা করতে পারছেনা৷ জনগণের ভোট বিহীন সরকার কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করেননা৷ কারন তারা জনগনের ভোট না নিয়েই অবৈধ ভাবে ক্ষমতায় বসে আছে৷ তবে আর এটা হওয়ার কোন সুযোগ দেওয়া হবেনা৷ এ সরকারের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবেনা৷ যতদিন না এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন আমাদের কর্মসূচি চলতে থাকবে৷

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code