নাসিরনগরে মিথ্যা মামলায় মাওঃ ক্বারী জসিমসহ ৬ জনকে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

নাসিরনগরে মিথ্যা মামলায় মাওঃ ক্বারী জসিমসহ ৬ জনকে ফাঁসানোর অভিযোগ

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাওলানা ক্বারী জসিম উদ্দিন হুজুরসহ ছয়জনকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

 

গত ৫ এপ্রিল নাসিরনগর উপজেলার ভোলাউক গ্রামের মো: নুর উদ্দিনের স্ত্রী মোছা: জাহানারা বেগম ক্বারী জসিম উদ্দিনের নামোল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। সি, আর- মামলা নং-১৭৯/২৩ইংরেজি।

 

Manual8 Ad Code

ওই মামলায় তিনি উল্লেখ করেন- আসামীগনের সুনির্দিষ্ট পেশা না থাকায় আসামীরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে। ৬নং আসামী সকল আসামীদের সকল অপকর্মের গড ফাদার হিসাবে কাজ করে এবং আসামীদের বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের মামলা মোকদ্দমা হইলে তাদেরকে তদবির করে জামিনে মুক্তি করে আনেন। ৬নং আসামীর সরাসরি সকল ধরনের সহযোগীতার কারণে আসামীরা দিন দিন বেপরোয়া হয়ে সাধারন মানুষের প্রতি অত্যাচার নির্যাতন এবং গ্রামসহ আশেপাশের এলাকায় ও বিভিন্ন সময় রাতের বেলায় রাস্তায় গাড়ী আটকাইয়া চুরি ছিনতাই ও ডাকাতি করিয়া থাকে। আসামীদের বিরুদ্ধে নাসিরনগর থানাসহ আশেপাশের বিভিন্ন থানায় চুরি ছিনতাই, ডাকাতির বিভিন্ন মামলা মোকদ্দমা চলমান আছে।

Manual5 Ad Code

 

দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে তদন্তের দায়িত্ব প্রদান করেন আদালত।

 

Manual7 Ad Code

অন্যদিকে, মামলাটি দায়েরের পর থেকে এলাকাজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সবচেয়ে আলোচনায় উঠে আসেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লিক ও ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বর্তমানে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্ম পাঠের শিক্ষক মাও: ক্বারী জসিম উদ্দিন হুজুর। এই শিক্ষক শিক্ষকতার পাশাপাশি দারুল কেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট এর খামিছ জামাতের পরিক্ষকও বটে। এমন একজন ব্যক্তির উপর এমন মামলা দায়ের করায় ফুঁসে উঠেছেন নাসিরনগর উপজেলার সচেতন মহল। হুজুরের উপর কেন এমন মামলা দায়ের করা হলো এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মাও: ক্বারী জসিম উদ্দিন হুজুরের শুধু এই শিক্ষকতাই করেন না সাথে তিনি স্হানীয় একটি মসজিদের জুম্মা নামাজ পড়ানোর দায়িত্বও পালন করে আসছেন।

 

প্রতিবেদক সরজমিনে পরিচয় গোপনে মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকার বেশ কিছু লোকের সাথে কথা বলেন। তারা জানান, ঐ মহিলা (জাহানারা বেগম) খুব ভয়ংকর ব্যক্তি। তার নিজের স্বার্থের জন্য পারে না এমন কোন কাজ নেই। শুধু তাই নয় ঐ মহিলার বিরুদ্ধে কেউ সরাসরি মুখ খুলতে সাহসও করে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানান, জাহানার পিতার বাড়ি একই এলাকায় হওয়ার কারনে সে ভবঘুরের মত লাগামহীন ভাবে চলাফেরা করেন। বিশেষ করে জাহানারার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার স্বামীর ছোট ভাই হলেন মাও: ক্বারী জসিম উদ্দিন হুজুর। জসিম হুজুরের ঘর ও বাদীনির ঘর পাশাপাশি। এরপরও জসিম হুজুরসহ ছয়জনের বিরুদ্ধে ঐ মহিলা চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটপাটের মতো ন্যাক্কারজনক মিথ্যা কাল্পনিক অভিযোগ দায়ের করতে দ্বিধাবোধ করেননি।

 

এদিকে, শান্তিপ্রিয় জনতা ও আগাম প্রজন্মরা তাকিয়ে রয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং আদালতের বিচারকের দিকে। এর দৃষ্টান্ত মূলক ব্যবস্হা গ্রহন করবেন বলে জোর দাবী জানিয়েছেন নাসিরনগর উপজেলাবাসী।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code