জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীরউত্তম’র ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৩০ মে (মঙ্গলবার) দুপুরে লন্ডনের রিজেন্টস লেকস্থ একটি অভিজাত হল রুমে ৪২তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তাঁর সহধর্মীনি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমান।

Manual3 Ad Code

 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদের নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সালাম আহমদ, শিবলী আহমদ, তাহের উদ্দিন, মিজান খান, আকাশ মাহমুদ,বেলাল চৌধুরী,সফিক আহমেদ, ফায়ের মিয়া, মুহিভ, রায়হান, আকবর, তুফায়েল, মিনার, জাফর, খায়রুল, দিনার, মুকিত, টুটুল, মাজেদ, ছালেহ, খালেদ, আকরাম, ওাহিদ, রভি, পাবেল প্রমুখ।

 

Manual3 Ad Code

দোয়া মাহফিলে আধুনিক বাংলাদেশের রুপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code