কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহত দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

 

Manual2 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code