সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রাবিপ্রবি) প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৪ জুলাই) তাঁর দপ্তরে রাবিপ্রবি ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সরকারের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’র সাথে তাঁর দপ্তরে রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার এবং ভাইস চ্যান্সেলর’র একান্ত সচিব নৃপেন চাকমা।
উল্লেখ্য, সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রাবিপ্রবি ভিসি তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে সহযোগীতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে রাঙামাটি পার্বত্য জেলায় এই প্রতিষ্ঠান স্থাপন করেছেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
ভাইস চ্যান্সেলর’র আবেদনের প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়’র ৫ ডিপার্টমেন্টের জন্য ৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, দুটি হলের জন্য দুটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ১টি স্মার্ট ক্লাস রুম স্থাপনের প্রতিশ্রুতি দেন। ভবিষ্যৎ দক্ষ মানব সম্পদ তৈরি করতে ও স্মার্ট অর্থনীতির জন্য স্মার্ট জনবল প্রয়োজন। এক্ষেত্রে চারটি সম্মুখ সারির প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত হয়ে দক্ষ হতে হবে। তিনি সেই চারটি সম্মুখ সারির প্রযুক্তি বিষয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, মাইক্রো চিপস ডিজাইনিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান। তথ্য রাবিপ্রবি সুত্রের।
(সুরমামেইল/মুহাম্মদ ইলিয়াস/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি