ইমরান খান গ্রেপ্তার, ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

ইমরান খান গ্রেপ্তার, ৩ বছরের কারাদণ্ড

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

 

তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি অর্থদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। রায়ের পরপরই তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নেওয়া হচ্ছিল।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রায়ের সময় ইমরান খান ও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

 

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে। তাকে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কোনো পদে থাকার অযোগ্য ঘোষণা করা হয়। তবে, ইমরান খান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code