ঠাকুরগাঁওয়ে বিয়ের আগে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ে বিয়ের আগে যুবকের রহস্যজনক মৃত্যু

Manual5 Ad Code

ফাইল ছবি


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিয়ের ৩ দিন আগে গলায় ফাঁস দিয়ে শাহিন আলম (২৭) নামে এক যুবকের রহস্যজনক মুত্যুর ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধায় ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়নের বলিতাপাড়া গ্রামের শাহিনুরের বাড়ির নিজ শোবার ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। শাহিনুর ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

 

পরিবার ও স্থানীয়রা জানান, আগামী ১১ আগস্ট শুক্রবার পারিবারিক ভাবে একই ইউনিয়নের গুনজুরা গ্রামের ফারুক হোসেনর মেয়ের সাথে শাহিনের বিয়ের দিন ঠিক হয়। যেহেতু সে নিজেই পছন্দ করে বিয়ে ঠিক করে এবং বিয়ের জন্য অগ্রিম টাকাও সে শ^শুর বাড়ি থেকে নিয়েছে। তাই হঠাৎ করে তার এ ধরনের মৃত্যু মেনে নেওয়টা অস্বাভাবিক।

 

Manual3 Ad Code

মৃত শাহিনের পিতা শরিফুল ইসলাম জানান, শাহিনুর নিজেই কনে পছন্দ করে। পরে আমরা দুই পরিবার একত্রে বসে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করি। ইতিমধ্যে বিয়ের আয়োজন চলছিল কিন্তু হঠাৎ ছেলের আত্মহত্যা মেনে নিতে পারছিনা।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, শাহীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এটা আমি আমার কাউন্সিলরের মাধ্যমে জানতে পারি। আমি দ্রুত গিয়ে বিষয়টি জানার চেষ্টা করি। আমি যতটুকু জানতে পেরেছি তাতে মনে হয়েছে শাহিন শারীরিকভাবে অসুস্থ্য ( পুরুষতত্বহীনতা ) ছিল। এ কারনেই আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে সে।

 

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে বা অন্য কোন বিষয় রয়েছে কি না তা ভিসারা রিপোর্ট এলেই জানতে পারবো।

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code