ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ ওই চক্রের দুই সদস্যকে গ্ৰেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগষ্ট ভোরে শহরের গোবিন্দনগর ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও শহরের মুসলিমনগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)।

Manual3 Ad Code

 

সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক হামিদুর রহমান শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করতে যান। এ সময় ওই ক্লিনিকের নিচে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে সুযোগ বুঝে চোর চক্র তালা ভেঙ্গে মোটরসাইকেলটি নিয়ে যায়। অপারেশন শেষ করে হামিদুর নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ।

 

Manual3 Ad Code

ওসি আরও বলেন, শনিবার ভোররাতে গোপন খবর পেয়ে শহরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় আলম ও মাসুদকে। তাদের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে থানায় নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন একটি মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code