নেপালকে হারিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

নেপালকে হারিয়েছে বাংলাদেশ

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
সাফ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

 

Manual5 Ad Code

টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের পয়েন্টের বিকল্প ছিল না।

 

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোল করে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে আশিকুর রহমান লাফিয়ে হেড করেন। আশিকের হেড জটলার মধ্যে এক ড্রপ করে জালে প্রবেশ করে। বাংলাদেশ শিবির গোলের আনন্দে মেতে উঠে।

 

Manual4 Ad Code

পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল। তবে ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে সমতা আনতে পারেনি হিমালয়ের দেশটি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code