‎অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সাকিব

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

‎অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সাকিব

Manual3 Ad Code

‎হবিগঞ্জ:
‎মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব।

 

তাঁকে জীবিত ফেরত পাওয়ার দাবিতে ‎বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায়ধর্মঘর এলাকাবাসীর উদ্যোগে হরষপুর রেল স্টেশন মানববন্ধনের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

 

হবিগঞ্জের মাধবপুর ধর্মঘর ইউনিয়নবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোঃ ফুয়াদ হাসান সাকিবের মতো একজন যুবক এভাবে নিখোঁজ বা গুম হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা খতিয়ে দেখতে এবং সাকিবকে দ্রুত উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

 

Manual3 Ad Code

বক্তারা আরও বলেন, ফুয়াদ হাসান সাকিব দীর্ঘদিন যাবৎ ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুরস্থ মাহাদী সমবায় মৎস্য খামারে সততার সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চোর প্রকৃতির একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে খুন করার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার ১২ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।

 

Manual8 Ad Code

‎উল্লেখ্য, গত ২১ জুন রাতে সাকিব এর মৎস্য ফিসারি থেকে তাকে অপহরণ করা হয়, ‎এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। মামলা নং-২৪/২০৭, তারিখ: ২৩ জুন, ২০২৬ খ্রিঃ।

 

মামলার আসামীরা হলেন- রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মনির মিয়া (২৮), সোয়াবই গ্রামের মোঃ ফরাস উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৮), রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আউস মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০), মাহফুজ মিয়ার ছেলে মামুন মিয়া (৩২) ও শিমুল মিয়া (২৬), সোয়াবই গ্রামের মৃত ময়দর আলীর ছেলে বাবুল মিয়া (৪০) ও খোকন মিয়া (৩৫), গন্ধবপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মনির মিয়া (৩০), রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে নয়ন মিয়া (২১),মৃত আব্দুর রহমানের ছেলে মাহফুজ মিয়া (৫৪), মাসুক মিয়ার ছেলে লাদেন মিয়া (২২), মৃত আব্দুর রহমানের ছেলে ফিরোজ মিয়া (৫৬)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

 

মানববন্ধনে ফুয়াদ হাসান সাকিবকে গুম করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাকিবের সন্ধান চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো এলাকাকে মাদক মুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির ব্যানারে বিশেষ বার্তা হিসেবে উল্লেখ করা হয়, “এসো ভাই, বোন, মাদক মুক্ত করি ধর্মঘর ইউনিয়ন।”

 

‎আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন- ৯নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারভেজ, ৭নং ওয়ার্ডে সমাজসেবক নজরুল ইসলাম রাজা, ৬নং ওয়ার্ডের মেম্বার মজিদ, বৈষ্ঠবপুর আসাদ আলী সর্দার, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন,অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য রুকু মিয়া, সাকিবের খালু নাছির উদ্দিন টিটি, সমাজসেবক মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ডেন সমাজসেবক রুবেল, ১নং ওয়ার্ডের সাদিকুল ইসলাম।
‎আয়োজিত এই কর্মসূচির সফল বাস্তবায়নে এবং সংহতি প্রকাশ করে এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code