ঠাকুরগাঁওয়ে পুলিশের মাসিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে পুলিশের মাসিক প্রতিবেদন প্রকাশ

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো জোরালো করতে এবং পুলিশের নানা কাজে স্বচ্ছতা এবং তা সর্ব সাধারনের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সর্ব সাধারণের জন্য মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

Manual6 Ad Code

 

প্রতিবেদনে জানানো হয়, আগষ্ট মাসে পুলিশের যেসব কার্যক্রম পরিচালনা করা হয় তার মধ্যে গত এক মাসে ১৯৩টি মামলা নিস্পত্তি, সড়ক পরিবহন আইনে ৮৯৩ টি মামলা দায়ের ও ৩৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, চুরি হওয়া ৮টি মোটরসাইকেল, ১টি অটো, ২৬টি মোবাইল ফোন উদ্ধার ও ২৭ জন ভিকটিম উদ্ধার, ২৭৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি, প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১২৩ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা, ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ৬৭টি উঠান বৈঠক, ১ হাজার ৭১৯ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২০৩ টি চাকুরী ভেরিফিকেশন ও ১৯১ টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা অন্যতম।

 

এছাড়াও বিভিন্ন মামলায় ৩৬৮ জন আসামী গ্রেফতার ও ৯০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৩২ পিস ইয়াবা, ১ হাজার ৫১ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ১৩ বোতল বিদেশী মদ, ৪ কেজি ৯২৫ গ্রাম ও ২টি গাঁজার গাছ এবং ২০৬ বোতল ফেনসিডিল, হেরোইন ২৭ গ্রাম ও ১০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, পুলিশই জনতা জনতাই পুলিশ এ কথাটি আমরা জানলেও সাধারণ মানুষের অনেকেই পুলিশি সেবা গ্রহণ করতে ভয় পায়। আমরা সাধারণ মানুষের আস্থা আরো জোরালো করতে এবং পুলিশের নানা সেবা কার্যক্রমের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি। এর ইতিবাচক প্রভাব পরবে বলে আশা করছি।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code