গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নুরুজ্জামান (৪০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

 

Manual4 Ad Code

রোববার (২২ অক্টোবর) রাত একটার দিকে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে এই ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

 

বিষয়টি নিশ্চিত করে আমজান খোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ১০ থেকে ১৫ জনের একটি চোরাকারবারি দল গত রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সোনামতি ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। বাকি অন্যরা পালিয়ে যায়। তার লাশ বর্তমানে ভারতের ইসলামপুরের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফ ক্যাম্পে রয়েছে।

Manual6 Ad Code

 

ঠাকুরগাঁও ৫০বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code