আবারও যোগাযোগ বিচ্ছিন্ন গাজা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

আবারও যোগাযোগ বিচ্ছিন্ন গাজা

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হানাদার ইসরায়েলের নজিরবিহীন হামলা শুরুর পর সোমবার তৃতীয়বারের মত সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকাটি। সেখানে ফোন বা ইন্টারনেট পরিষেবা, কোনোটিই কাজ করছে না।

 

সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিভিন্ন ত্রাণ বিতরণ ও মানবাধিকার বিষয়ক সংস্থা গাজায় তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

টেলিকম ফার্ম প্যালটেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তাদের পরিষেবা ‘সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘প্রধান রুটগুলি, যেগুলো এর আগে পুনঃসংযোগ দেওয়া হয়েছিল সেগুলো ইসরায়েলের দিক থেকে আবারও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে’ বলে এ বিঘ্নের সৃষ্টি হয়েছে।

 

গাজায় জাতিসংঘের প্রধান যে সংস্থাটি ফিলিস্তিনিদের সহায়তা করছে তারা বলেছে, গাজায় থাকা তাদের বেশিরভাগ সদস্যের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও ওই ভূখণ্ডে থাকা তাদের ত্রাণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথা বলেছে।

 

এমন একটি সময়ে গাজা পুনরায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে আলোচনার জন্য তুরস্কে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার রাতভর গাজায় তীব্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code