বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত​

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত​

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশা ও বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

 

মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- পটিয়া মনসা বাদামতল সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭), দিপ দাশ (৫), দিগন্ত দাশ (৪), শ্রাবন্তি দাশ (৪) ও বর্শা দাশ (৫)। আহতরা হলেন- একই বাড়ির বাপ্পা দাশ (৩২) ও চালক ফটিকছড়ি বারমাসিয়া এলাকার বিপ্লব দাশ (২৭)।

 

Manual5 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলার ভান্ডার শরিফ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। হাটহাজারী-ফটিকছড়ির সড়কের হাটহাজারীর চারিয়া এস্তেমা মাঠের পাশে বোর্ড স্কুল এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code