সিলেটে পৌঁছালো নিউজিল্যান্ড ক্রিকেট দল

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

সিলেটে পৌঁছালো নিউজিল্যান্ড ক্রিকেট দল

Manual4 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড। এবার তারা খেলবে দুটি টেস্ট। যার প্রথমটি হবে সিলেটে। আর তাই মঙ্গলবার রাতেই ঢাকায় অবতরণ করেন ১৭ ক্রিকেটার। দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে আসেন তারা। আজ সকালে তারা চলে গেছেন সিলেটেও।

 

Manual3 Ad Code

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার সিঙ্গাপুর হয়ে ঢাকায় এসেছেন। বাকি ১৪ ক্রিকেটার দুবাই হয়ে বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কোচিং স্টাফের সদস্যও। তারা আজ সকাল ১০টা ৩৫ মিনিটের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন, ১১টা ১৫ মিনিটে অবতরণ করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটার ও স্টাফরা আসবেন আজ রাতে। তারা সরাসরি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন। মঙ্গলবার ঢাকায় আসা ক্রিকেটাররা বুধবার সকালে সিলেটে যাবেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

আনুমানিক সকাল সাড়ে ১০টায় তাদের ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেটে যাবেন বুধবার রাত ৮টায়।

 

২৮ নভেম্বর সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সিলেটে দুই দলেরই অনুশীলনের কথা রয়েছে। এরপর দুই দলই ঢাকায় ফিরবে। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code