সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩
ক্রীড়া প্রতিবেদক :
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিনের খেলা নিজেদের করে নিয়েছে টাইগাররা। এখনো স্বাগতিকদের চাইতে ৪৪ রানে পিছিয়ে থাকা কিউইদের হাতে আছে মাত্র ২ উইকেট।
দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো রান যোগ না করে দিনের প্রথম বলেই অল আউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দুই ওপেনারের কেউই অবশ্য ভালো শুরু পাননি। টম ল্যাথাম ২১ ও ডেভন কনওয়ে ১২ রানে আউট হন।
হেনরি নিকোলসও ১৯ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।
ক্রমেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল নিউজিল্যান্ড। তবে ৪১ রান করা মিচেলকে শিকার করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। চা বিরতির পরই ৬ রান করা টম ব্লান্ডেলকে আউট করেন নাঈম হাসান।
একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অন্যপ্রান্ত আগলে রেখে অনবদ্য এক শতক তুলে নেন কেন উইলিয়ামসন। নাঈমের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিতে পৌঁছান তিনি।
সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসন। তাইজুল ইসলামের বলে ১০৪ রানে বোল্ড হন এ ব্যাটার। এর আগে পার্ট টাইমার মুমিনুলের বলে ৪২ করে ফেরেন গ্লেন ফিলিপস।
ইশ সোধিকে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান তাইজুল। দিনের বাকিটা সময় পাড়ি দেন কাইল জেমিসন ও টিম সাউদি। বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি এবং শরিফুল, নাঈম, মিরাজ ও মুমিনুল একটি করে উইকেট নেন।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি