ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু।

Manual2 Ad Code

 

পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code