জাতীয় পদক পাওয়ায় ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

জাতীয় পদক পাওয়ায় ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
পল্লী উন্নয়নে রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

Manual5 Ad Code

বেসরকারী সংস্থা মানব কল্যাণ পরিষদের (এমকেপি) আয়োজনে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয় এবং এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব’র সভাপতি মনসুর আলী, মানব কল্যাণ পরিষদ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাস, সংস্থাটির পরিচালক রবিউল আজম, জেলা সিএসও সদস্য শাহ মোঃ নাজমুল ইসলাম। এ সময় সংস্থাটির সিএসও সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে রনিতা বালা তাঁর বক্তব্যে বলেন, মানব কল্যান এবং নেটজ-বাংলাদেশ এর সহযোগীতা ছাড়া রনিতা বালা আজকের এই রনিতা বালা হয়ে উঠতে পারতোনা। তিনি বলেন, সকলের মধ্যেই মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার স্পৃহা বা ইচ্ছা আছে। প্রয়োজন শুধু সেই ইচ্ছাকে জাগিয়ে তোলা। তিনি উপস্থিত সকলকে সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করার আহবান জানান। তিনি তাঁর সারা জীবন মানুষের এবং এই সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন সহ বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধে বিশেষ অবদান রাখা রনিতা বালা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নারী, যিনি পল্লী উন্নয়নে রোকেয়া পদক-২০২৩ পেয়েছেন।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code