ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জে ছাতক উপজেলায় মাছবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

নিহতরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আসাব উদ্দিন (৫০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
তিনি জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান। আহত একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়াও অন্য দু’জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এসএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code