ঠাকুরগাঁওয়ে হয়রানির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

ঠাকুরগাঁওয়ে হয়রানির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ তহমিনা আক্তার মোল্লা। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করেছেন।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে শহরের আশ্রম পাড়ায় তহমিনা আক্তার মোল্লার নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে তহমিনা জানান, র্দীর্ঘ আইনী লড়াই করে সুপ্রিম কোর্টে আপিল করে গত ২৮ ডিসেম্বর আমি আমার প্রার্থীতা ফিরে পাই এবং ৩১ তারিখে বিকেল ৪টার সময় ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা আমাকে ঈগল প্রতিক প্রদান করেনও নির্বাচনী প্রচারনার অনুমতি দেন। এর আগে আমার প্রার্থিতা বাতিল করে আমার মূল্যবান সময় নষ্ট করা হয়েছে। এটা উদ্দেশ্য প্রনোদিতভাবেই করা হয়েছে বলে আমি মনে করি।

 

Manual2 Ad Code

গত ২৮ ডিসেম্বর এর আগে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রাণ বা কোন আমেজ ছিলনা। আমার প্রার্থীতা ফিরে পাবার পরই এ চিত্র পরিবর্তন হয়েছে এবং ভাটাররা ভোট কেন্দ্রমূখী হয়েছে। তবে জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য ৪ দিন সময় অনেক কম বলে আমি মনে করি। আমাকে হেয় ও আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্যই আমার প্রার্থীতা বাতিল করা হয়েছিল বলেও আমি মনে করি।

 

শেষে তিনি তার প্রতি মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code