বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা: চেয়ারম্যান আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা: চেয়ারম্যান আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় উত্তরাস্থ সংগঠনের ঢাকা অফিসে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ১১ জন সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানাে সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদন দেয়া হয়। রাত ৯টায় সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্য বিশিষ্ট তালিকা প্যাডে প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান ও মো: ছগীর আহমেদ কে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

এই কমিটিতে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী সাংবাদিক সহ বাংলাদেশের ৮টি বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, সারাদেশের সংগঠনের তথ্য দেয়া প্রায় ১১০০ সদস্য থেকে যাচাই-বাছাই শেষে এই ৩২৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।

 

নতুন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কার্যনির্বাহী পর্ষদ সদস্যরা।

Manual2 Ad Code

 

তারা বলেন, সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত ভাবে এই কমিটির পদ বন্টন হয়েছে। তাই ইতিপূর্বের মতো করে আগামীতেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। যেখানেই সাংবাদিকদের উপর হামলা বা সমস্যা হবে সেখানেই রুখে দাঁড়িয়ে রাজপথে মানববন্ধন সহ প্রতিবাদ করে ভূমিকা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বদরবারে প্রচার এবং দেশের নানা প্রকৃতিক দূর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকবেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তাহলেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নেবে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code