সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ২০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হল রুম থেকে প্রিজাইনিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন।
সরকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, সোমবার সকাল থেকেই আমরা নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে তাছাড়াও ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় ২২টি ইউনিয়নের ১৮৫ টি ভোট কেন্দ্র রয়েছে। এতে ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। ভোটে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আট প্লাটুন বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়ন রয়েছে। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চারজন চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি