সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস নম্বর মেইন পিলারের কাছে নিহতের এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়াালী গ্রামের হবিবর আলীর ছেলে বলে তথ্য পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নাগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস স্থানে শুক্রবার ভোর রাত বা তার কিছু আগে গরু চোরাকারবাড়ি করতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ১৫২ ব্যাটালিয়ান তিনগাঁও ক্যাম্প এর জোওয়ানরা রাজুকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমান ভারতের ১৫২ বিএসএফ এর তিনগাঁও ক্যাম্পে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটা শুনেছি এবং তাৎক্ষণিক পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান করেছি।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি