সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ বেতার।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন, বাংলদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান,বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর, উপ-আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) আবুল বাশার, সহকারী বেতার প্রকৌশলী কিংসুক কুমার রায় প্রমূখ।
এসময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান,ব্যাচভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদ্দোন্নতি,একীভূত বিসিএস(তথ্য) ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালরে দাবি জানান বক্তরা।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি