অবশেষে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

অবশেষে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের পর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ হতে পদত্যাগ করেছেন অধ্যক্ষ সনজিত সেন।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান হোসেন অধ্যক্ষের পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন- দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী ও এলাকাবাসী অধ্যক্ষ সনজিত সেনের পদত্যাগের দাবীতে নানা আন্দোলন করে আসছেন, ফলে কলেজ অচল হয়ে পড়েছিল, অবশেষে অধ্যক্ষ পদত্যাগ করায় জনমনে স্বস্তি ফিরেছে।

 

এর আগে গত ৮ অক্টোবর দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সনজিন সেন নিজ বাসভবনে লিখিতভাবে পদত্যাগপত্র লিখেন। পরে ছাত্রদের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।

 

Manual4 Ad Code

পদত্যাগপত্র তিনি উল্লেখ করেন- আমি আমার অধ্যক্ষের পদ হতে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ব্যক্তিগত কারণে অধ্যক্ষের পদ হতে পদত্যাগ করলাম। তিনি পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান। ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন অধ্যক্ষ সনজিত সেনের পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন অধ্যক্ষ সাহেব আমাকে উনার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

Manual8 Ad Code

 

ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান হোসেন বলেন- দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী ও এলাকাবাসী অধ্যক্ষ সনজিত সেনের পদত্যাগের দাবীতে নানা আন্দোলন করে আসছেন, ফলে কলেজ অচল হয়ে পড়েছিল, অবশেষে অধ্যক্ষ পদত্যাগ করায় জনমনে স্বস্তি ফিরেছে।

 

উল্লেখ্য- ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ২০২২-২৩ অর্থ বছরে চার শিক্ষার্থীর নামে আসা উপবৃত্তির টাকা চলে যায় কলেজের প্রভাষক নাজমুল হুদা ও তার পরিবারের সদস্যের বিকাশ নম্বরে। সম্প্রতি বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। বিষয়টি জেনেও প্রভাষক নাজমুল হুদার পক্ষে অবস্থান নেন অধ্যক্ষ সঞ্জিত সেন। পরবর্তীতে অধ্যক্ষ সঞ্জিত সেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এতে দুই শিক্ষকের অপসারণ চেয়ে গত ১১ মে থেকে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। গত এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকে কলেজের শিক্ষা কার্যক্রম। এরপর থেকে অধ্যক্ষ সঞ্জিত সেন ও প্রভাষক নাজমুল হুদার অপসারণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।

 

(সুরমামেইল/এমএএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code