পূর্ব বিরোধের জেরে বানিয়াচংয়ে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

পূর্ব বিরোধের জেরে বানিয়াচংয়ে কৃষককে কুপিয়ে হত্যা

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

 

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে দুপুরে গ্রামের পূর্ব পাড়া এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজনের মৃত্যু হয়। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code