নবীগঞ্জে উদ্ধার করা মরদেহে মিললো কসটেপ দিয়ে প্যাঁচানো গাঁজা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

নবীগঞ্জে উদ্ধার করা মরদেহে মিললো কসটেপ দিয়ে প্যাঁচানো গাঁজা

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৭ অক্টোবর) সকাল ৭টায় এ দুর্ঘটনাটি বলে জানা গেছে।

 

নিহত ব্যক্তি হলেন- চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র জাকির হোসেন (২৫)। আহত ব্যক্তি হলেন- চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মৃত্যু আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।

 

Manual6 Ad Code

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজে সামনে সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গাড়ি রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে জাকির হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আজগর আলী।

 

এদিকে মোটরসাইকেলের চালক মৃত জাকির হোসেনের শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটরসাইকেলের পিছনে বাধা ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

Manual4 Ad Code

 

দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলীকে (৩৫) শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে।

Manual3 Ad Code

 

নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলাম।

 

(সুরমামেইল/এমএএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code