সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দিনব্যাপী সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু:স্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি