কানাইঘাটে দুর্যোগে সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৫

কানাইঘাটে দুর্যোগে সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (গবেষণা) উপ-পরিচালক কাজী মোঃ বদরুজ্জামান বলেন, বন্যা সহ সবধরনের দুর্যোগ মোকাবেলায় সবাইকে আরো সচেতন হতে হবে।

 

উপজেলা পর্যায়ে বন্যা, ভারি বর্ষণ সহ যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক মানুষের পাশে দাঁড়িয়ে জানমালের হেফাজত সহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমিয়ে আনতে প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে করে প্রাকৃতিক দুর্যোগ সম্মিলিত ভাবে আমরা মোকাবেলা করতে পারি।

Manual5 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বুলবুল। সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code