উমরা শেষে নির্দিষ্ট সময়ে সৌদি ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

উমরা শেষে নির্দিষ্ট সময়ে সৌদি ত্যাগের নির্দেশ

Manual8 Ad Code

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
পবিত্র উমরা পালন শেষে যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ করার জোরালো নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হলো- ১৮ এপ্রিল। এছাড়া যেসব উমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, নাগরিক ও প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহন, কর্মসংস্থান, আশ্রয় বা সহায়তা প্রদান করতে পারবেন না।

 

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর (ডিপোর্টেশন) সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তিদের বিষয়ে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা গুণতে হবে।

 

মন্ত্রণালয় উমরা যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছানো এবং প্রস্থানের অন্তত চার ঘণ্টা আগে সেখানে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু করার জন্য চলতি মৌসুমে ১৯ মার্চ থেকে উমরা ভিসা প্রদান বন্ধ রেখেছে সৌদি আরব। ঘোষিত নির্দেশনা অনুযায়ী, উমরা পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল। এছাড়া সব উমরা যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

 

Manual8 Ad Code

হজ শেষে পুনরায় উমরা কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময়ে থেকে ১৪৪৮ হিজরি সনের নতুন উমরা মৌসুমের যাত্রা শুরু হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code