সিলেট ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
দীর্ঘদিন পর সিলেটের কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন হওয়ায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শ্রমিকদলের নেতাকর্মীরা।
গত শুক্রবার বিকাল ৪টায় কানাইঘাট উত্তরবাজার হতে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান গলিগুলো পদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে এক পথ সভায় মিলিত হয়।
পথসভায় নব-গঠিত উপজেলা শ্রমিকদলের কমিটির আহবায়ক এবাদুর রহমান লালই’র সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহমদের পরিচালনায় শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি অনুমোদন দেওয়ায় সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক শ্রমিক নেতা সোরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক সোরমান আলী ও সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম কানাইঘাট উপজেলা শ্রমিকদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।
আহবায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন আহবায়ক এবাদুর রহমান লালই, সদস্য সচিব শাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক তমিজ উদ্দিন, রুমান আহমদ, শাহিদুর রহমান, বাবুল আহমদ, খসরুজ্জামান। সদস্য হলেন আলম উদ্দীন, ফরিদ উদ্দিন, তায়েফ উদ্দিন, সোহেল আহমদ, শামিম আহমদ, মাহবুব আহমদ, রুহুল আমিন, জুয়েল আহমদ, মাসুক আহমদ, রুহুল আমীন, শাহিন আহমদ, হেলাল আহমদ, রফিক আহমদ ও আল-আমিন।
এদিকে নব-গঠিত উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি