কানাইঘাটে চোরাকারবারীসহ গ্রেফতার ৭

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কানাইঘাটে চোরাকারবারীসহ গ্রেফতার ৭

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

কানাইঘাট থানা পুলিশ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘীরপাড়পূর্ব ইউনিয়নের সড়কের বাজারস্থ শাহজাহান কমপ্লেক্সের সামনে চেকপোষ্ট বসিয়ে পার্শ্ববর্তী জকিগঞ্জ পৌরসভাস্থ নরসিংহপুর গ্রামের সিরাজুল হকের পুত্র কবীর আহমদ, আব্দুর রহিমের পুত্র হাছান আহমদ, খলাছড়া গ্রামের মাসুক আহমদের পুত্র সিএনজি ড্রাইভার সাবলুকে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৭০ প্যাকেট পঞ্চগুড়ী, ১৮ প্যাকেট মহাস্নানের দ্বাদশ জল, ৯ প্যাকেট অএটজট ও ৮০ প্যাকেট পটকাসহ চোরাচালান কাজে ব্যবহৃত অটোরিক্সা সিএনজি গাড়িটি আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এদিকে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের তাহির আলীর পুত্র আশিক উদ্দিন (৩৭), এবং ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের কালিজুরী গ্রামের আমির আলীর পুত্র সমছুদ্দিন, একই গ্রামের নুর হোসেনের পুত্র শাহিন আহমদ, বড়চতুল ইউনিয়নের লখাইগ্রামের মৃত আজই মিয়ার পুত্র মানিক উদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code