নিখোঁজের ২৫ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিখোঁজের ২৫ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৩০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমসহ ধলাই নদে পড়ে যান প্রীতম। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

 

সোমবার নতুন ব্রিজসংলগ্ন নদে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রীতম কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের ছেলে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, নিখোঁজের এক দিন পর রেলওয়ে ব্রিজের কাছে টমটমচালকের মরদেহ ভেসে ওঠে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code