নবীগঞ্জে পাওনা টাকার জেরে বোনকে হত্যা, ঘাতক ভাই সিলেটে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

নবীগঞ্জে পাওনা টাকার জেরে বোনকে হত্যা, ঘাতক ভাই সিলেটে গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জে বোনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক শাহীন মিয়া (২৬) নামের এক যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এরআগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর শাহপরাণ থানার পূর্ব শাদাটিকর এলাকার একটি গরুর খামারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে।

 

র‍্যাব-৯ জানায়, নিহত শাবানা বেগম (২৪) এর কাছে তার ভাই শাহীন মিয়ার ২০ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৯ আগস্ট বিকেল মাধবপুর বাজারের পাশে একটি পুকুরপাড়ে শাবানাকে ছুরিকাঘাত করেন শাহীন। এতে গুরুতর আহত শাবানার মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

পরে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

 

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার শাহীনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code