আদালতের নির্দেশ অমান্য করে স্থিতাবস্থা জমিতে সবজি বাগান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করে স্থিতাবস্থা জমিতে সবজি বাগান

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
আদালতের রায়ের নির্দেশ অমান্য করে সিলেটের কানাইঘাটের সদর ইউনিয়নের সুতারগ্রামের মৃত মকদম আলীর পুত্র আফতাব উদ্দিন ও তার ভাই ছিদ্দেক আলী কর্তৃক স্থিতাবস্থাকৃত জায়গায় সবজি বাগান করার অভিযোগ পাওয়া গেছে।

 

আদালতের স্থিতাবস্থা থাকার পর সবজি বাগান করায় ঘটনার প্রতিকার চেয়ে মকদম আলীর অপরপুত্র আমির আলী বাদী হয়ে তার ভাই আফতাব উদ্দিন ও ছিদ্দেক আলী গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে গত শনিবার থানার এস.আই কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

আমির আলীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সুতারগ্রাম গ্রামের সুরমা নদীর চর এলাকায় অবস্থিত আদালতের স্থিতাবস্থা থাকা জায়গা পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায় মামলার কারনে আমির আলী ও তার ভাইদের মৌরসী ও খরিদা জায়গার বেশিরভাগ অনাবাদী অবস্থায় পড়ে থাকলেও জমির পুর্ব পাশে অবস্থিত অন্তত ২০ শতক স্থিতাবস্থা জায়গার উপর আফতাব উদ্দিন ও ছিদ্দেক আলী গংরা ঝিংঙ্গা ও লাউ বাগান করেছেন। অভিযোগের বাদী আমির আলী জানান, যেখানে সবজি বাগান করা হয়েছে তা মামলার স্থিতাবস্থা জায়গা। তিনি সহ তার অপর প্রবাসী ভাই ছমর আলী, এবাদুর রহমান লালই আদালতের নির্দেশ মানলেও তার অপর দুই ভাই আদালতের নির্দেশ অমান্য করে স্থিতাবস্থাকৃত জায়গায় সবজি বাগান করেছে এবং বাদবাকি জায়গায় অনেকাংশ জবর দখলের পায়তারা করে যাচ্ছে। আমির আলী আরো বলেন, তার ভাই আফতাব উদ্দিন জমিজমা নিয়ে আদালতে দু’টি মামলা দায়ের করলেও তা বিজ্ঞ আদালত খারিজ করে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু আফতাব উদ্দিন গংরা আদালতের নির্দেশও মানছে না।

Manual4 Ad Code

 

আমির আলীর সৌদিআরব প্রবাসী ভাই ছমর আলী জানান, তিনি তার ভাই আফতাব উদ্দিনের নিকট থেকে পৈত্রিক ও খরিদা সূত্রে বেশ কিছু জমিজমা ক্রয় করেন। কিন্তু আফতাব উদ্দিন তার খরিদকৃত জমির দখল বুঝিয়ে না দিলে উল্টো জবর দখল করে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করে যাচ্ছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দেয়া সালিশের রায়ও মানছে না। যেখানে আফতাব উদ্দিন গংরা সবজি বাগান করেছে সেই জমিটুকু তার খরিদকৃত। এ ব্যাপারে তারা থানা পুলিশ এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। আমির আলী বলেন, তিনি থানায় অভিযোগ দায়ের করার কারনে তার ভাই আফতাব উদ্দিন ও তার ছেলে রাজু আহমদ সহ তাদের পরিবারের সদস্যরা প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এমনকি অভিযোগের তদন্তের দিন ধারালো দা নিয়ে তার উপর হামলার চেষ্টা করে তারা, যার কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন।

 

তবে আফতাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আদালতের রায়ে স্থিতাবস্থাকৃত কোন জমিতে তিনি সবজি বাগান করেননি। যেখানে সবজি বাগান করেছেন সেটি অন্য জায়গা বলে দাবী করে বলেন, অযথা তার ও তার ভাই ছিদ্দেক আলীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

Manual4 Ad Code

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই কবির বলেন, আমির আলীর অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং তদন্তের আলোকে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code