সিলেট সীমান্তে বিজিবির হাতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির হাতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশর অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ করায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকায় বাংলাদেশের ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

Manual8 Ad Code

 

তিনি বলেন, ‘সিলেটের বিছনাকান্দিতে আজ সাড়ে ১২ টার দিকে বিএসএফ-এর একজন সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে দেয়। বর্তমানে সে বিওপিতে আছে।’

 

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual3 Ad Code

এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

Manual6 Ad Code

 

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code