কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চার সচিবকে আইনি নোটিশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চার সচিবকে আইনি নোটিশ

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে নোটিশটি দেওয়া হয়েছে।

 

নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা হয়েছে। ওই আবেদনে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।

 

নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সংশ্লিষ্ট সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথাও বলা হয়েছে।

 

Manual7 Ad Code

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

 

প্রস্তাবিত কমিশনকে সহিংসতার ঘটনায় অর্থায়নের উৎস এবং এর সঙ্গে কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে নোটিশে।

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক পর্যায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরার জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘকে জানানোর অনুরোধ করা হয়েছে।

 

নোটিশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাবও রাখা হয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠন বা সহায়তার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি মামলা করার কথাও বলা হয়েছে।

 

তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতপ্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে কোনোভাবেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code