ধৈর্য ধরে অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

ধৈর্য ধরে অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সফল হতে পারবে না। সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। এতেও কাজ না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে।

 

শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে তাজপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

হুমায়ুন কবির বলেন, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসীদের ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব। বর্তমানে জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে। তাদের যে সন্ত্রাসী নেত্রী দিল্লিতে বসা, পালিয়ে যাওয়া দলের পালিয়ে যাওয়া নেত্রী, পালানোর নেতৃত্ব তাদের নেত্রী দিচ্ছেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code