সিলেট জেলা ও মহানগর যুবদলকে ৩ দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলকে ৩ দিনের আল্টিমেটাম

Manual3 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট জেলা ও মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চূড়ান্ত সতর্কবার্তা (আল্টিমেটাম) দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা না দিলে সংগঠনের ‘সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা’ প্রয়োগ করা হবে চিঠিতে উল্লেখ বরা হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই নির্দেশ ও চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।

 

চিঠি দুটি পাঠানো হয়েছে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বরাবরে।

 

কেন্দ্রীয় যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছিল। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর সুস্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ব্যর্থ হয়েছেন দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতারা।

 

Manual8 Ad Code

চিঠিতে আরও বলা হয়, অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে না পাঠানো সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড। এ অবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী ৩ (তিন) দিনের মধ্যে সিলেট জেলা ও মহানগরের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে কেন্দ্রীয় যুবদলের এমন কড়া আল্টিমেটামের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝেও সৃষ্টি হয়েছে নতুন চাঞ্চল্য।

Manual6 Ad Code

 

কেন্দ্রের সতর্কবার্তার বিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেব।

Manual4 Ad Code

 

অন্যদিকে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, কমিটি পূর্ণাঙ্গ করার কাজ জোরেশোরে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কেন্দ্রীয় দপ্তরে কমিটি হস্তান্তর করতে পারব বলে আশা করছি।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code