সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জসহ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

Manual4 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। অন্যদিকে, সুনামগঞ্জের বিদায়ী পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

নতুন নিয়োগ পাওয়া সাত জেলার পুলিশ সুপাররা হলেন- সুনামগঞ্জে আমিরুল ইসলাম (পূর্বে উপপুলিশ কমিশনার, সিএমপি), লালমনিরহাটে মোহাম্মদ হারুন অর রশিদ (পূর্বে উপপুলিশ কমিশনার, ডিএমপি), নড়াইলে মো. তৌহিদুল আরিফ (পূর্বে উপপুলিশ কমিশনার, ডিএমপি), খুলনায় খাঁন মুহাম্মদ আবু নাসের (পূর্বে পুলিশ সুপার, এপিবিএন), ফেনীতে মো. জসিম উদ্দীন (পূর্বে পুলিশ সুপার, গাইবান্ধা), গাইবান্ধায় মোহাম্মদ কামরুল ইসলাম (পূর্বে পুলিশ সুপার, এসআরইউ, ঢাকা) এবং নওগাঁয় মো. ছুফি উল্লাহ (পূর্বে বিশেষ পুলিশ সুপার, সিআইডি)।

 

এদিকে, সাত জেলার বিদায়ী পুলিশ সুপারসহ আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

 

Manual3 Ad Code

পাশাপাশি কেএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার পদে এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসডি)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code