ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়। পরে শুল্ক বাবদ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code