সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : মালয়েশিয়ায় পাচারকারীদের হাতে আটক ২৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় সন্দেহভাজন মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার পেনাং প্রদেশের দুটি ভবন থেকে বুধবার ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয় বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা।
বার্তা সংস্থাটি জানায়, বৈধভাবে দেশটিতে যাওয়ার পর ওই বাংলাদেশিদের কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচারকারী চক্র তাদের বিক্রির জন্য আটকে রেখেছিল। ২০ থেকে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশিদের সবাই পুরুষ।
পেনাংয়ের পুলিশ-প্রধান কামান্ডার দাতুক আবদুল ঘাফার রজবের বরাত দিয়ে বার্নামা জানায়, বুধবার বিকেলে পেনাংয়ের একটি শিল্প ভবনে অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকটি ভবন থেকে আরও ১০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
পাচারকারীরা ওই বাংলাদেশিদের এক মাসের বেশি সময় ধরে আটকে রেখেছিল। এ সময় দিনে মাত্র একটি রুটি ও পানি খেতে দেয়া হতো তাদের। কেউ পালানোর চেষ্টা করলে তাকে মারধর করত পাচারকারীরা। আটক তিন পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি