কাউন্সিলর দিবা রানীকে বরখাস্ত করেছে সিসিক

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

কাউন্সিলর দিবা রানীকে বরখাস্ত করেছে সিসিক

Manual1 Ad Code

protimuhurto_diva ranu
সুরমা মেইল নিউজ : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর (সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫) দিবা রাণী দে বাবলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক সরকারী প্রজ্ঞাপনে এই বরখাস্ত আদেশ প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ সংক্রান্ত চিঠি তার হাতে পৌঁছেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দীবা রানী দে’র বিরুদ্ধে দায়েরকৃত সিলেট কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত তিনটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, হামলা, অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ, শারীরিক নির্যাতন, চুরি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দিবা রাণী দে বাবলীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ওই তিনটি মামলা দায়ের হয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code