সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির মূলপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো বোলারদের ছাড়াই সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। তারপরও টাইগারদের হালকা করে দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তাসকিন ও সানি নিষেধাজ্ঞার কারণে না থাকলেও বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে জানান স্মিথ। বললেন, তাদের লাইনআপে এখনো বেশ কিছু বিশ্বমানের বোলার রয়েছে। আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ম্যাচটি কঠিন হবে। কেননা, বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তাদের লাইনআপেও বেশ কয়েকজন ম্যাচ-উইনার রয়েছে। সোমবার রাতে তাদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।
উল্লেখ্য, মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেনিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি